পোর্টেবল প্লেস্টেশন আনবে সনি

২৮ আগষ্ট, ২০২৩ ২২:৪৭  

চলতি বছরের শেষ নাগাদ পোর্টেবল প্লেস্টেশন উন্মোচন করবে সনি। প্লেস্টেশন পোর্টাল রিমোট প্লেয়ার নামে এটি আনা হবে। খবর দ্য ভার্জ।

হ্যান্ডহেল্ড ডিভাইসটিতে ওয়াইফাইয়ের মাধ্যমে পিএস৫-এর গেম স্ট্রিম করা যাবে। এতে ৮ ইঞ্চির ১০৮০ পিক্সেলের এলসিডি ডিসপ্লে থাকবে। ১৯৯ ডলার ৯৯ সেন্টে গ্রাহকরা নতুন ডিভাইসটি কিনতে পারবে বলে জানিয়েছে সনি।

প্লেস্টেশন পোর্টালের দুই পাশেই কন্ট্রোলার দেয়া হয়েছে, যা দেখতে অনেকটা ডুয়ালসেন্স কন্ট্রোলারের মতো। এতে অ্যাডাপ্টিভ ট্রিগার ও হেপটিক ফিডব্যাক পাওয়া যাবে।

ডিবিটেক/বিএমটি